জায়গা দখলের অভিযোগে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ব হি ষ্কা র
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

জায়গা দখলের অভিযোগে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ব হি ষ্কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ১০:০৯:৫২ পূর্বাহ্ন

জায়গা দখলের অভিযোগে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ব হি ষ্কা র

ফাইল ছবি


জায়গা দখলের অভিযোগে দলীয় পদ এবং সাধারণ সদস্য পদ থেকে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসিমকে বহিষ্কার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল একজন নেতা বলেন, দল এ বিষয়ে অত্যন্ত কঠোর। কেউ কোনো অন্যায় কাজ করে এখন ছাড় পাবে না।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কড়া বার্তা রয়েছে। কেউই অপকর্ম করে রেহাই পাবে না।

হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসিম তার ভাগনে আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী রাসেলের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকার একটি মার্কেটের তত্ত্বাবধায়ক হিসেবে ব্যানার লাগান। এটি অন্যায়।দলে কোনো অন্যায়ের স্থান নেই।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসিমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক