ছবি : নিজস্ব
হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মীর্জা এসএম ইকরাম (৪২) ওয়াদা করেছিলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না।কথা রেখেছেন। অবশেষে সরকার পতনের পর পারিবারিক পছন্দে আজ শুক্রবার (১৬ আগস্ট) বিয়ের কাজ সম্পন্ন করেছেন।
পাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের আলী আকবরের মেয়ে শামীমা আক্তার। এর আগে বহু বিয়ের প্রস্তাব আসলেও বিয়ে করতে রাজী হননি তিনি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আরিছপুর গ্রামের মির্জা নাজির আলীর ছেলে মীর্জা এসএম ইকরাম পিতামাতার ৪ সন্তানের মধ্যে সবার বড়।ইকরামুলরা ২ ভাই ২ বোন। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত মাধবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন মীর্জা ইকরাম।
সর্বশেষ তিনি হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন।ওয়ান ইলিভেনের সময় দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন ইকরাম।
মীর্জা ইকরামের মা আমিরন ফাতেমা জানান, 'ছেলে জেদ ধরেছিল হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবে না।সে তার কথা রেখেছে।আমি ছেলেকে নিয়ে গর্বিত।
জৈন্তাবার্তা/ মনোয়ার




