লাখাই পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির নেতার মতবিনিময় সভা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

লাখাই পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির নেতার মতবিনিময় সভা

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৪:২২:৫৬ পূর্বাহ্ন

লাখাই পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির নেতার মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির মতবিনয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণেশ গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পদ রায়ের  সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এডভোকেট মোঃ শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও পরিষদের  সভাপতি লিটন সূত্রধর  পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক , দেবাশীষ আচার্য্য, পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা  জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক  আশীষ  দাশগুপ্ত, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমূল্য রায় মুড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি  এমদাদুল হক, যুগ্ম সম্পাদক সম্পাদক আবু তাহের,  সাবেক যুগ্ন-বায়ক উপজেলা যুবদল মোঃ আবুল কাদের, শারদীয় অঞ্জলি  ফোরামের সভাপতি  রঞ্জন দাস, সম্পাদক  সুজিত  বিশ্বাস , ৪নং বামৈ ইউনিয়ন পূজা উদযাপন সাবেক সভাপতি  আশীষ কুমার রায়,৪নং বামৈ ইউনিয়ন পূজা উদযাপন সভাপতি  জনক চন্দ্র দেব,উপজেলা পূজা উদযাপন  নেতা  করুনাময় (সূত্রধর কানাই), উপজেলা পূজা উদযাপন নেতা  প্রাণেশ রঞ্জন দাস,উপজেলা পূজা উদযাপন সাংস্কৃতিক সম্পাদক শুভাষ আচার্য, উপজেলা পূজা উদযাপন সহ - সভাপতি  বিরাজ চক্রবর্তী,উপজেলা পূজা উদযাপন নেতা বাবু নিবারন সূত্রধর, গৌরাঙ্গ রায়, , সুভ ,উপজেলা পূজা উদযাপন নেতা কৃষ্ণ মোহন বনিক, উপজেলা পূজা উদযাপন নেতা পিংকু আচার্য,  পূজা উদযাপন নেতা  মলয় দেব,উপজেলা  বিধান বনিক,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কোষাধ্যক্ষ  পরিমল বনিক,উপজেলা পূজা উদযাপন নেতা  নরোত্তম বনিক,উপজেলা পূজা উদযাপন নেতা  বিপ্লব রায়,উদযাপন নেতা অগ্নি দাস, মিন্টু দাস বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ৫নং করাব ইউনিয়ন সভাপতি  প্রবিন্দ্র দাস,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ২ নং মুরাকড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক  সমীর পাল, শারদাঞ্জলী ফোরাম লাখাই উপজেলা নেতা ক্ষিতিষ চন্দ্র গোপ,উপজেলা পূজা উদযাপন নেতা  সজল দাস, লাখাই  ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহবায়ক গৌরাঙ্গ রায়, সুধীর সূত্রধর,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ৪নং বামৈ ইউনিয়ন সভাপতি সমীরণ শীল।

 মতবিনিম সভায় নেতৃবৃন্দ বলেন দেশের রাজনৈতিক ক্ষমতা বদলের প্রেক্ষাপটে লাখাই  উপজেলা  আমরা সকল ধর্মের বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করি। আমাদের উপজেলায় মন্দিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রধান অতিথির বক্তৃতায় বলেন, স্বৈরাচার হাসিনা  সরকার পতনের পর লাখাই ইউনিয়ন একটি বাড়িতে ডাকাতি হয়েছিল  আমাদের দলীয় চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন সহ লোকজন মালামাল উদ্ধার করে বিচারে আনে সেখানে উপস্থিত হয়ে সমস্যার সমাধান করেছে। এই ঘটনাটি  আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা গঠিত ঘটেছে সবাই জানেন। আমরা দলমত নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকতে চাই।  তিনি  আবো বলেন, দেশ নায়ক তারেক রহমান ও আলহাজ্ব জিকে গউছ নির্দেশ কোথাও সহিংসতা ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা পাশে থাকবো আসন্ন শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উৎসব ও দুর্গাপূজা দুর্গাপূজা অনুষ্ঠানের জন্য  সর্বাত্মক সহযোগিতা থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক