লাখাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা দিলেন জিকে গউছ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

লাখাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা দিলেন জিকে গউছ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ১০:০৫:৪৩ পূর্বাহ্ন

লাখাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা দিলেন জিকে গউছ

ছবি: নিজস্ব


লাখাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহত তিন  পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। উপজেলার  বিভিন্ন এলাকায় গিয়ে নিহতদের  পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন  সিলেটের বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ সাবেক পৌরসভা মেয়র জিকে গউছ।

শনিবার ১৭ আগষ্ট বিকেলে  লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত কামালপুর গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী মোনায়েল আহমেদ এমরান, ঢাকা  পুলিশের গুলিতে নিহত হন এবং মুড়িয়াউক গ্রামের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান।

তেঘরিয়া গ্রামের কালাউক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির প্রাক্তন  শিক্ষার্থী মামুন কুমিল্লা  ক্যান্টনমেন্ট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ কালীন সময় অতিরিক্ত তাপমাত্রার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনজনের বাড়িতে পৃথক পৃথক ভাবে  দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে  তাদের  বাবার হাতে অনুদানের অর্থ তুলে দেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জিকে গউছ  বলেন, প্রায় দেড় যুগের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ স্বৈরাচারমুক্ত। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এ সফল অভ্যুত্থানে অনেকগুলো তাজা প্রাণ হারাতে হয়েছে। তাদের এ ত্যাগ কোনোভাবে বৃথা যেতে দেওয়া হবে না। নিহত পরিবারের পাশে সব সময় বিএনপি থাকবে  

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে গনদোয়া  করছি, তাদের পরিবারের সঙ্গে দেখা করছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। দীর্ঘদিন পর এই প্রথম লাখাই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের বাধা ছাড়া হাজারো সাধারণ মানুষের সমাগমে দোয়া ও মতবিনিময় সভায় নিহত ইমরানের নিজ বাড়িতে  অনুষ্ঠিত হয় এতে কামালপুর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান মিয়ার সভাপতিত্বে  উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক গোলাপ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ,   জেলা ছাত্রদলের আহবায়ক, উপজেলা বিএনপির সহ-সভাপতি  শেখ ফরিদ, লাখাই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক  শামছু উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খরছু,  নিহত ইমরানের বড় ভাই  তোফাজ্জল হোসেন   লাখাই  যুবদল, শ্রমিক দল কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস  ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক