মাধবপুরে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাছ ও কৃষির স র্ব না শ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মাধবপুরে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাছ ও কৃষির স র্ব না শ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৪ ০৯:০৯:৫৮ পূর্বাহ্ন

মাধবপুরে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাছ ও কৃষির স র্ব না শ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোনাই নদীর তীরবর্তী এলাকা পাড় উপচে পানি ঢুকে রোপা আমন, সবজি আবাদ সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভাটি এলাকার মৎস খামার পানিতে ডুবে খামারের মাছ ভেসে গেছে। গত এক সপ্তাহ ধরে মাধবপুরে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্চে।

কিন্তুু গত মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল থেকে আজ বুধবার (২১ আগষ্ট) পর্যন্ত অবিরাম ভারি বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পশ্চিম ত্রিপুরা থেকে বয়ে চলা সোনাই নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। সোনাই নদীর পানি কুটানিয়া, দীঘিরপাড়,সুলতানপুর এলাকায় তীর উপচে লোকালয়ে পানি ঢুকে রোপা আমন,সবজি খেত ও মৎস খামারের মাছ ভেসে গেছে। আন্দিউড়া গ্রামের ইউপি সদস্য আফজাল চৌধুরী জানান,গত দুই তিন দিনের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে। ভারি বৃষ্টিপাত হওয়ায় এমন ঘটনা ঘটেছে। উপজেলা মৎস কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান,ভারি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে।মৎস চাষিরা মাছ রক্ষার চেষ্টা করছেন।

উপজেলা দুর্যোগ কর্মকর্তা নুর মামুন জানান,অবিরাম বর্ষণে অনেকের কাঁচা ঘরবাড়ি মাটিতে ধসে পড়েছে।রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। সুরমা ও জগদীশপুর  ও নোয়াপাড়া চা বাগানের ভেতর বালু উঠে চা গাছের ক্ষতির মধ্যে পড়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান,সরেজমিনে ক্ষয়ক্কতির পরিমান নির্ধারণ করার কাজ চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক