ছবি : নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় উপজেলার মিলনায়তন সচ্ছতায় পৌর বিএনপির আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগন বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে।কেউ যাতে দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাই সোচ্চার থাকতে হবে। ভারত থেকে নেমে আসা পানিতে দেশে লাখো মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই বন্যার্ত মানুষের পাশে থাকতে হবে আমাদের।অন্তঃবর্তীকালিন সরকারকে সহযোগীতা করতে হবে। যাতে তারা দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারে। সভায় বিগত দিনে যারা মারা গেছে এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও শোক প্রস্তাব গ্রহন করা হয়।
এসময় পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সম্পাদক হামিদুর রহমান হামদু, সুমন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ, লুৎফর রহমান খান, মাসুকুর রহমান মাসুক, ফারুক রানা, জনি পাঠান, হাজী রাসেল, এমদাদুল হক সুজন, আলমগীর কবির, মনির উদ্দিন পাঠান, সুহেল মাহমুদ, হাজী রুবেল, শেখ জাহান রনি, জুলহাস উদ্দিন রিংকু, রিংকু দেবনাথ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
জৈন্তাবার্তা/ মনোয়ার




