যৌন দৃশ্যের অভিনয় দেখতে চেয়েই অভিনেত্রীকে হেনস্তা!
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

যৌন দৃশ্যের অভিনয় দেখতে চেয়েই অভিনেত্রীকে হেনস্তা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন

যৌন দৃশ্যের অভিনয় দেখতে চেয়েই অভিনেত্রীকে হেনস্তা!

ছবি: সংগৃহীত


যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে। সম্প্রতি মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিজের যৌন হেনস্তার রিপোর্ট প্রকাশ করেছে হেমা কমিশন। তার পর থেকেই অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুললেন শিল্পা।

তখন অভিনয় জগতে একেবারেই নতুন শিল্পা। সে সময় হিন্দি ছবির এক পরিচালক তাকে যৌন হেনস্তা করেছিলেন বলে অভিযোগ অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানান, একটি ছবির অডিশনে গিয়েছিলেন তিনি। সেখানে নিজের যৌন আবেদন ফুটিয়ে তুলতে বলা হয় তাকে। শিল্পা রাজিও হয়ে যান।

অভিনেত্রী জানান, সেই সময় তার বয়স অল্প। স্বাভাবিকভাবেই খুব সহজ-সরল ছিলেন। বুঝতে পারেননি, পরিচালক আসলে কী চাইছেন। অভিনেত্রীর কথায়, 'আমার ক্যারিয়ারের গোড়ার দিকের কথা। ১৯৯৮-৯৯ সাল হবে। আমি নাম বলব না। আমাকে একটা পোশাক পরতে বলা হয়েছিল। সেই পোশাক আমি পরিনি। পরিচালক বলেন- একটি দৃশ্যে অভিনয় করে দেখাতে হবে। দৃশ্যটি হল, তিনি আমার কর্মকর্তা। তার সামনে আমার নিজের যৌন আবেদন ফুটিয়ে তুলতে হবে। আমি খুবই সহজ-সরল ছিলাম। ওই দৃশ্যে আমি অভিনয় করেও দেখাই।'

শেষ নয়। ওই পরিচালক নাকি শারীরিক হেনস্তা করেন শিল্পাকে। অভিনেত্রী বলেন, 'সেই পরিচালক আমার শরীরের ওপরে উঠে আসতে চান। আমি ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই এবং সেখান থেকে পালিয়ে যাই। নিরাপত্তারক্ষীরাও বুঝতে পারেন, কী ঘটেছে। ওরাও আমাকে দ্রুত পালিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওরা ভেবেছিল, আমি হয়তো বিষয়টি নিয়ে সমস্যা তৈরি করব।'

এই পরিচালক নাকি হিন্দি ছবির দুনিয়ায় অভিনেতা হিসেবেও পরিচিত। শিল্পা বলেন, 'আমি মিথ্যে বলছি না। কিন্তু ওর নাম আমি বলতে পারব না। এই ব্যক্তির ছেলেমেয়েরা বয়সে আমার থেকে সামান্য ছোট।' বেশ কয়েক বছর পরে এই ব্যক্তির সঙ্গে ফের দেখা হয় শিল্পার। অভিনেত্রী বলেন, 'তিনি আমার সঙ্গে খুব ভদ্র ভাবেই কথা বলেন। তবে আমাকে চিনতে পারেননি। আমাকে ফের একটি ছবির প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব আমি ফিরিয়ে দেই।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ