ভারতের সিনেমা ছেড়ে দিলেন ফারিণ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ভারতের সিনেমা ছেড়ে দিলেন ফারিণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০২:৩৫:০৯ পূর্বাহ্ন

ভারতের সিনেমা ছেড়ে দিলেন ফারিণ


ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ সিনেমাটি করছেন না ঢাকার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার সিনেমা ছাড়তে হলো তাকে। অথচ কলকাতার সিনেমা দিয়েই শুরু হয়েছিল তার চলচ্চিত্রযাত্রা। কিন্তু ছবিটি কেন করছেন না এই অভিনেত্রী?

‘প্রতীক্ষা’ ছবির শুটিং শুরু করার কথা ছিল নভেম্বর মাসে। তার আগে চলতি মাসে ছিল শুটিংপূর্ব কর্মকাণ্ড। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিণের। তিনি জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি।

গত রবিবার রাতে ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ফারিণের। সেসময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না।’

কলকাতা ও যুক্তরাজ্যে ছবিটির শুটিংয়ের পরিকল্পনা ছিল। এতে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিণের। অভিনেত্রী জানান, ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। ফারিণ বলেন, ‘সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’

দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে কি না- জানতে চাইলে ফারিণ বলেন, ‘কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে।’

এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি ছবির কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘এটা কাকতালীয়। কী আর করার।’

প্রসঙ্গত, অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফারিণের অভিষেক হয়। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ