হবিগঞ্জে শরৎ উৎসব উদযাপন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

হবিগঞ্জে শরৎ উৎসব উদযাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ১১:৩৩:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে শরৎ উৎসব উদযাপন

ছবি: সংগৃহীত


ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের পালাবদলে আসে শরৎ। এই ঋতু আগমনের অন্যতম প্রতীক কাশফুল আর নীল আকাশের বুকে ভেসে বেড়ানো শুভ্রতাকে ছড়িয়ে দিতে ‘শব্দকথা লেখক পাঠক ফোরাম’ আয়োজন করেছে শরৎ উৎসব-২০২৪।

হবিগঞ্জে শব্দকথা প্রকাশনের কার্যালয় প্রাঙ্গণে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে শরৎ উৎসবের উদ্বোধন করা হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব খোকন ও সাংগঠনিক সম্পাদক তাসনীমুল জান্নাতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বহুমাত্রিক লেখক উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব, সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, শিশু সংগঠক বাদল রায়, শচীন্দ্র ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গৌতম সরকার, বর্ণমালা খেলাঘরের সাধারণ সম্পাদক দিপুল রায়, প্রভাষক আলমগীর হোসেন চৌধুরী ও সংগঠক হেলাল আহমেদ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মীর ফয়সাল আহমেদ, শাবনুর আজিম স্মিতা, সৌরভ রায়, নাঈম মিয়া, সোহবাত ছাদিক আয়ান, সৌম্যশ্রী দেব। সংগীত পরিবেশ করেন শিরিন আক্তার সোনিয়া ও ইয়াছিন মাহমুদ।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল