মাধবপুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় যুবক গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মাধবপুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় যুবক গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৬:৩৮:৪১ পূর্বাহ্ন

মাধবপুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় যুবক গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে রাজু কৈরি (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রাজু উপজেলার সুরমা চা বাগান এলাকার সুভাষ কৈরির ছেলে।

এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সেলিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি  আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা ভাটারা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, রাজু কৈরি জধলঁ নামে ফেইজবুক গ্রুপ থেকে ৪/৫ দিন আগে ইসলাম, নামাজ ও ওজু নিয়ে কটুক্তি করে পোস্ট করে। পরবর্তীতে গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজুর বন্ধু  সুরমা চা বাগানের আব্দুল লতিফ মেম্বারের ছেলে মোঃ বিল্লাল মিয়া (২৫) স্ক্রীনশট দিয়ে  'মা বাবার রাজপুত্র ছেলে ' নামে পেইজবুক আইডিতে রাজুর লেখাটি পোস্ট করলে বিষয়টি সবার নজরে আসে। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিদের মধ্যে  চাপা ক্ষোভ দেখা দেয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশে রাজু কৈরীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, রাজু কৈরীকে গ্রেফতার করা হয়েছে।মামলা হয়েছে।মামলার আইও এসআই সাঈদুল ইসলাম জানিয়েছেন,রাজু কৈরিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল