ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় পালিত ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সোমবার (১৬সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশেপাশে উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা শোভাযাত্রা অংশগ্রহণ করে। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাওঃ ইউনুস আনছারী, গুনিউক দরবার শরীফের পীর মাসকয়েক, পৌরসভার সাবেক মেয়র, মাঃ জাকিউর রহমান, মাসুদ খান, মাসুম আহমেদ সহ অনেকেই।
জৈন্তাবার্তা / মনোয়ার




