বাহুবলে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সংবর্ধনা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বাহুবলে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সংবর্ধনা

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৫:১৩:৪৪ পূর্বাহ্ন

বাহুবলে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সংবর্ধনা

ছবি: নিজস্ব


 বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আন্দোলনকারীদের সংবর্ধনা দিয়েছে মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় উপজেলার মিরপুর ইসলামি একাডেমি অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমির উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের প্রভাষক ও দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আইয়ূব আলী, একই কলেজের বাংলা বিভাগের  বিভাগীয় প্রধান মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের রেক্টর প্রভাষক ছাদিকুর রহমান, একই কলেজের ক্রীড়া শিক্ষক ও সানসাইন মডেল হাই স্কুলের সভাপতি হেকিম খুর্শেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শামছুদ্দিন, বাহুবল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জুবায়ের আহমদ।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণির ছাত্র আশরাফ ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোফায়েল আহমদ, সায়েম আহমদ চয়ন, হাফিজুর রহমান শাওন, ফয়সল আহমদ, রায়হান আখনঞ্জী।

অনুষ্ঠান শেষে মিরপুর ইসলামি একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষায়  সকল ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল