অন্যের সংসার ভাঙা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

‘অন্যের সংসার ভাঙার খবর মানুষ কেন এত ভালোবাসে’

অন্যের সংসার ভাঙা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৯:৪৫:০১ পূর্বাহ্ন

অন্যের সংসার ভাঙা

ফাইল ফটো


ভারতীয় অভিনেতা জয় ব্যানার্জি আফসোস করে বলেছেন, মানুষ কেনো অন্যের সংসার ভাঙার খবর পেতে এত ভালোবাসে? কেন অকারণে কাদা ছোড়াছুড়ি ভালোবাসে, আমি বুঝি না? আমার সংসারটা এখনো ঠিক আছে। আশা করি থাকবেও।


কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে আন্দোলনে তোলপাড়। সেই আন্দোলনের মধ্যেই একের পর এক থলের বিড়াল বের হয়ে আসছে। অনেক অভিনেত্রী এবার মুখ খুলতে শুরু করেছেন। ক্যারিয়ারের শুরু থেকে তারা যে নিগ্রহের শিকার হয়েছেন, তা অকপটে স্বীকার করছেন।

তেমনই এক অভিযোগে নাম জড়িয়েছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী শ্রেয়া তাকে বিশ্বাস করে বলেই এমন অভিযোগে পাত্তা দেয়নি।


এসব গুঞ্জনের মধ্যেই শোনা যাাচ্ছে, শ্রেয়া-জয়জিতের ডিভোর্সের খবর। এ বিষয়ে জয়জিৎ সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা তো এসব ভাবতেই পারি না। আমার ব্যক্তিগত জীবনে যাই ঘটুক, তাতে রাগ-অভিমান হতেই পারে, তার জন্য পথচলা আলাদা হবে কেন? কত কী দেখেছি এই বয়সে, ভালো লাগে, হাসিও পায়। আবার খারাপও লাগে এই ভেবে কেন এসব কথা রটবে বলুন?


জয়জিৎ আরও বলেন, ২০ বছরের দাম্পত্যে রাগ-অভিমান, ঝগড়া সবই থাকতে পারে। এরই নাম সংসার। মানুষ অন্যের সংসার ভাঙার খবর পেতে কেন এত ভালোবাসে? কেন অকারণে কাদা ছোড়াছুড়ি ভালোবাসে, বুঝি না? আমার সংসারটা এখনও আছে। থাকবেও আশা করি।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ