সংগৃহীত
হবিগঞ্জে থানা চত্বর থেকে বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) থানার পাশের একটি স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, পুলিশ সদস্যরা পরিত্যক্ত অবস্থায় শটগানটি দেখতে পান। সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এর ভেতরে কোন গুলি ছিল না।
তিনি বলেন, অস্ত্রটি দেখে এখন প্রর্যন্ত অচল মনে হচ্ছে। গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জে পুলিশের কয়েক রকম অস্ত্র লুট হলেও কোনো শটগান খোয়া যায়নি। থানা কম্পাউন্ডের ভেতরে পাওয়া অস্ত্রটি কার বিষয়টি তদন্ত করে দেখা হবে। আদালতের আদেশ অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জৈন্তাবার্তা / এনআর




