যুক্তরাষ্ট্রে ব ন্দুক হা মলায় নি হত অন্তত ৪ জন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৭ PM

যুক্তরাষ্ট্রে ব ন্দুক হা মলায় নি হত অন্তত ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০২:২৪:০৫ AM

যুক্তরাষ্ট্রে ব ন্দুক হা মলায় নি হত অন্তত ৪ জন

ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। উত্তর আমেরিকার এই দেশটির আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে গণগোলাগুলির পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

রবিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামার বার্মিংহামে বন্দুকধারীর গণগুলিতে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বার্মিংহামের পুলিশ অফিসার ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, স্থানীয় সময় শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় ‘একাধিক বন্দুকধারী একদল লোকের ওপর গুলিবর্ষণ করে।’

পুলিশ ঘটনাস্থলে দুই পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করে এবং নিহত চতুর্থ ব্যক্তি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় বলেও জানান তিনি।

ফিটজেরাল্ড আরও বলেছেন, বন্দুকধারীরা হতাহত ব্যক্তিদের কাছে হেঁটে গিয়েছিল নাকি গাড়ি চালিয়ে গিয়েছিল তা গোয়েন্দারা তদন্ত করছে। কোনও সন্দেহভাজনকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

ফাইভ পয়েন্টস সাউথ ডিস্ট্রিক্ট এলাকায় বহু মানুষ রাত্রিকালীন সময় কাটিয়ে থাকেন।

আহতদের সম্পর্কে ফিটজেরাল্ড সাংবাদিকদের বলেন, আমাদের এই এলাকা থেকে কয়েক ডজন মানুষ বন্দুকের গুলিতে আহত হয়েছেন। আমাকে বলা হয়েছে, বন্দুকের গুলিতে আহতদের  মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি