বাইডেনের কাছে ফের বাংলাদেশ প্রসঙ্গ তুললেন মোদি
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৮ PM

বাইডেনের কাছে ফের বাংলাদেশ প্রসঙ্গ তুললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০২:৫১:৩২ AM

বাইডেনের কাছে ফের বাংলাদেশ প্রসঙ্গ তুললেন মোদি

ছবি সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে শনিবার (২১ সেপ্টেম্বর) এক বৈঠকে মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন। 

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্রে এটি জানা যায়।

মোদি নিজে এক এক্স-পোস্টে ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশনে যোগ দিতে তিন দিনের সফরে মোদি গতকালই যুক্তরাষ্ট্র পৌঁছান। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দিল্লি চলে যান। এরপর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। 

জাতিসংঘের একই সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউইয়র্কের পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেখানে মোদির সঙ্গে ইউনূসের  অবস্থানের সময় না মেলায় তাঁদের মধ্যে বৈঠক হচ্ছে না।

তবে ২৪ সেপ্টেম্বর ইউনূসের সঙ্গে বাইডেনের একটি বৈঠক করা যায় কি না, এ নিয়ে দুপক্ষ থেকেই খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি