শ্রীলঙ্কায় নির্বাচনে এগিয়ে মার্ক্সবাদী নেতা দিশানায়েক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৭ PM

শ্রীলঙ্কায় নির্বাচনে এগিয়ে মার্ক্সবাদী নেতা দিশানায়েক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০২:৫৯:৩৪ AM

শ্রীলঙ্কায় নির্বাচনে এগিয়ে মার্ক্সবাদী নেতা দিশানায়েক

ছবি সংগৃহীত


শ্রীলঙ্কায় শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই অনুষ্ঠিত এই নির্বাচনে এখন চলছে ভোট গণনা। আর ভোট গণনায় প্রাথমিকভাবে এগিয়ে আছেন মার্ক্সবাদী নেতা হিসেবে পরিচিত অনুড়া কুমারা দিসানায়েক। 

রবিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচন কমিশনের তথ্য-উপাত্ত অনুযায়ী, আজ সকাল পর্যন্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে ভোট গণনায় বড় সংগ্রহ নিয়ে এগিয়ে আছেন দিসানায়েক। গণনাকৃত ভোটের প্রায় ৫০ শতাংশ জিতেছেন তিনি। দেশটিতে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে মোট ভোটের ৫১ শতাংশ প্রয়োজন।

প্রতিবেদনে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে। নির্বাচনী প্রচারণার সময় দিসানায়েক দুর্নীতি বিরোধী কঠোর ব্যবস্থা এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা দেশটির জনগণের মধ্যে পরিবর্তনের আশার সঞ্চার করেছে।

বিবিসি আরও জানিয়েছে, প্রাথমিক ফলাফল অনুযায়ী শ্রীলঙ্কার বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা মোট ভোটের প্রায় ২৬ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ১৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে ক্ষমতাচ্যুত এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্টের ভাগ্নে নামাল রাজাপাকসে ভোট গণনায় এ পর্যন্ত ৩ শতাংশ ভোট পেয়েছেন।

শ্রীলঙ্কার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী যদি অর্ধেকের বেশি ভোট না পান, তবে অগ্রাধিকার ভোটের ওপর নির্ভর করে বিজয়ী প্রার্থী নির্ধারণ করা হবে। তবে দেশটির ইতিহাসে এর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে ভোট গণনার মধ্যেই শ্রীলঙ্কায় শনিবার দিবাগত রাতে দেশজুড়ে কারফিউ জারি করা হয়। ওইদিন সন্ধ্যায় পুলিশ আট ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করে। ‘জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা’ করে কারফিউ ঘোষণা করা হয়েছে বলে জানায় পুলিশ।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি