ছবি: নিজস্ব
হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে আরিফা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফা উপজেলার সাতকাপন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কবির মিয়ার মেয়ে।
নিহতের স্বজনরা জানান, রবিবার দুপুরে শিশু আরিফা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফা কে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান জানান, শিশুটির মৃত্যর কোন খবর আমাদেরকে জানানো হয়নি।
জৈন্তাবার্তা / মনোয়ার




