রিমান্ডে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

রিমান্ডে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০২:৪১:৩৪ পূর্বাহ্ন

রিমান্ডে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র


হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে নিহত মোস্তাক হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফখরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব তাকে ঢাকার মালিবাগ থেকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার সকালে তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

পরদিন বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আজ সোমবার শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় দুটি হত্যাকাণ্ডের অভিযোগ সেলিমের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল