কবরস্থান থেকে নবজাতক উদ্ধার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ১১:৩৫:৪৮ পূর্বাহ্ন

কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

প্রতীকী ছবি


হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থানের পাশ থেকে।(২৩ সেপ্টেম্বর) সোমবার রাত সাড়ে ১১টার দিকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।  পরে ওই নবজাতককে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ কবর স্থান থেকে কান্নার শব্দ শুণতে পান। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এসময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আব্দুল আওয়াল জানান, উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল