হবিগঞ্জে দুইপক্ষের সং ঘর্ষে নি হত ১, আ হত ৩০
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

হবিগঞ্জে দুইপক্ষের সং ঘর্ষে নি হত ১, আ হত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০১:৪৬:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুইপক্ষের সং ঘর্ষে নি হত ১, আ হত ৩০

প্রতীকী ছবি


হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বাহুবল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল সদর ইউনিয়নের ভাবনাকান্দি গ্রামের মনফর হাজির বাড়ির আপন দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হাই এর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়া বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে একই গ্রামের মোশাহিদ মিয়া তাহার লোকজন আব্দুল হাইদের পক্ষ নিয়ে মারামারিতে যোগ দেন।

এসময় ইসহাক উল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া গুরুতর আহত হন। তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল