হবিগঞ্জে একযোগে ৮ থানার ওসি বদল
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

হবিগঞ্জে একযোগে ৮ থানার ওসি বদল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০২:৪১:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে একযোগে ৮ থানার ওসি বদল

প্রতীকী ছবি


হবিগঞ্জের নয়টি থানার মধ্যে আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা পুলিশ হেড কোয়াটার্স থেকে অ্যাডিশনাল ডিআইজি (পিএম-১) শাহজাদা মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলির আদেশ করা হয় বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে স্বস্ব কর্মস্থলে যোগদান করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. আমিনুল ইসলাম।

বদলিকৃত থানার ওসিরা হলেন- শায়েস্থাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়াকে হাইওয়ে পুলিশে, সদর মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল আলমকে নৌ পুলিশে, জেলা পুলিশ লাইন্স এ কর্মরত জাবেদ মাসুদকে টুরিস্ট পুলিশে এবং বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলামকে সিআইডতে বদলি করা হয়েছে।

এছাড়া লাখাই থানার ওসি মো. আবুল খায়ের, আজমিরিগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ, বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমান, চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়কে পিবিআই’তে বদলি করা হয়েছে।


জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল