আইফোন কেনার পর ‘ট্রিট’ না দেওয়ায় বন্ধুদের হাতে কিশোর খুন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০১ PM

আইফোন কেনার পর ‘ট্রিট’ না দেওয়ায় বন্ধুদের হাতে কিশোর খুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৬:০৫:১৮ AM

আইফোন কেনার পর ‘ট্রিট’ না দেওয়ায় বন্ধুদের হাতে কিশোর খুন

(প্রতীকি ছবি)


ভারতের রাজধানী দিল্লির সাকারপুর এলাকায় নতুন আইফোন কেনার পর বন্ধুদের ট্রিট না দেওয়ায় ১৬ বছরের এক কিশোরকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভারতের রাজধানীতে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিহত ওই কিশোরের নাম শচীন। হামলাকারী সবাই কিশোর এবং তার বন্ধু ছিল বলে জানায় পুলিশ। 

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় একটি মোবাইলের শোরুম থেকে আইফোন কিনে ফিরছিল শচীন। ওই সময় তার সঙ্গে ছিল আরেক বন্ধু। পথিমধ্যে আরও তিন বন্ধুর সঙ্গে তাদের দেখা হয়। ওই সময় তারা শচীনের কাছে ট্রিট চায়। কিন্তু শচীন ট্রিট দিতে রাজি হয়নি। 

ট্রিট দিতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে ঝগড়া শুরু হয় শচীনের। ওই সময় এক বন্ধু ছোরা দিয়ে আঘাত করে তাকে। তাতে আহত হয়ে হাসপাতারে নেওয়ার পথে শচীন মারা যায়।

পুলিশ বলছে, “এরই মধ্যে এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত তিনজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি দেখে তদন্ত চলছে। ”

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ