ছবি: নিজস্ব
হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর কদ্দুসের বাড়ি কবরস্থান থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কদ্দুসের বাড়ি নামকস্হানে এ ঘটনা ঘটে।
স্থানীয় মামুন মিয়া জানান, উপজেলার ৪নং সদর ইউনিয়নের ইসলামপুর কদ্দুসের বাড়ি কবরস্থানে একটি শিশুর কান্না শুনতে পান কয়েকজন পথচারী। তারা এগিয়ে গিয়ে ওই নবজাতক শিশুকে দেখে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
স্হানীয় আতাউর রহমান জানান, শিশুটির মাথায় ইঁদুরের কামড়ে আঘাতের মত দেখা যায়।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ আলমগীর হোসেন জানান, স্হানীয় কয়েকজন কদ্দুসের বাড়ী এলাকার একটি কবরস্থান থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির মাথায় কামরের (তাদের ভাষ্যমতে ইদুরের কামর) চিহ্ন পাওয়া যায়। আমরা ড্রেসিং ও প্রাথমিক চিকিৎসা করে শিশুটিকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করি।
পরবর্তীতে শিশুটিকে স্হানীয় কয়েকজন ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
জৈন্তাবার্তা / মনোয়ার




