ই সরায়েলি হা মলায় লেবাননে আরও ৭২ জনের মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ই সরায়েলি হা মলায় লেবাননে আরও ৭২ জনের মৃ ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০১:১৮:৪৬ পূর্বাহ্ন

ই সরায়েলি হা মলায় লেবাননে আরও ৭২ জনের মৃ ত্যু

ছবি সংগৃহীত


লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ। এর ফলে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়াল।

আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন।

বুধবারের হামলার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেছে।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইসরায়েলে সৈন্যদের উদ্দেশে ইসরায়েলের সামরিক প্রধান হালেভি বলেছেন, সর্বশেষ এই বিমান হামলার উদ্দেশ্য হচ্ছে (লেবাননে) আপনাদের সম্ভাব্য প্রবেশের জন্য জায়গা তৈরি করা।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা, এরই মধ্যে দুই ব্রিগেড রিজার্ভ সৈন্যকে ডাকা হয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে সব উপায়ে লেবাননকে সমর্থন করবে ইরান।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি হামলায় লেবাননে ইতোমধ্যে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, তারা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী