পানিতে ডুবে ২৫ দিনে ৭ শিশুর মৃত্যু
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

পানিতে ডুবে ২৫ দিনে ৭ শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৯:১০:২৪ পূর্বাহ্ন

 পানিতে ডুবে ২৫ দিনে ৭ শিশুর মৃত্যু

ছবি:প্রতীকী ছবি


 হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যু যেন নিরব মহামারীতে রূপ নিয়েছে। গত ২৫ দিনে উপজেলার বিভিন্ন গ্রামে পানিতে ডুবে ৭ শিশু মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। গত ২২ সেপ্টেম্বর উপজেলার কামড়াপুর গ্রামে মাহিন আক্তার (দেড় বছর) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

এছাড়া, গত ২০ সেপ্টেম্বর লাখাই উপজেলার বামৈই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে আপন দুই বোন মারা যায়। ওই দিন বিকাল বেলা সোহাগ মিয়ার মেয়ে ঐশি আক্তার সুষি (৫) ও বর্ষা আক্তার (৪) পরিবারের সদস্যদের অগোচরে বাড়ীর পাশের খালের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

গত ৪ সেপ্টেম্বর স্বজনগ্রামের বাঙ্গালপাড়া হাটির পাশে জলাশয়ের পানিতে ডুবে বাকপ্রতিবন্ধি আপন দুই বোন মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করে। জানা যায়, ওই দিন বিকেল বেলা সাধু মিয়ার দুই মেয়ে তাহমিনা (১৭) ও সোনিয়া (১৫) নিকটস্থ জলাশয়ে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা দুই জনই পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা উভয়ের মৃতদেহ উদ্ধার করে।

এর আগে ৩১ আগস্ট পানিতে ডুবে পাখি আক্তার (৮) ও মাইশা আক্তার (৬) নামে প্রাইমারী স্কুল শিক্ষার্থী আপন দুই বোন মারা যায়। ওই দিন দুপুরে উপজেলার বামৈ গ্রামের পূর্ব বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পাখি ও মাইশা বামৈ গ্রামের রমিজ মিয়ার মেয়ে। জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে দুই বোন। এক পর্যায়ে সকলের অগোচরে দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে লাশ উদ্ধার করেন স্বজনরা।

জেলা বাপা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে অভিভাবকদের কে আরো সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল