হবিগঞ্জে ধান ক্ষেত থেকে সিএনজি চালকের লা*শ উ দ্ধা র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

হবিগঞ্জে ধান ক্ষেত থেকে সিএনজি চালকের লা*শ উ দ্ধা র

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৪:৪৫:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে ধান ক্ষেত থেকে সিএনজি চালকের লা*শ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সিএনজি চালক মাসুক মিয়া বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।

রামপুর গ্রামের মিন্টু রায় জানান, আমি সকালে ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে বাড়িতে এসে মুরুব্বীদের বিষয়টি জানাই, মুরুব্বিরা স্থানীয় ওয়ার্ড মেম্বাকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনাস্হল থেকে সাইফুর রহমান জুয়েল বলেন, স্হানীয় আমাদের এলাকার একজন কৃষক উনার ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি দেখে এলাকায় খবর দেন। পরে এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসে।

বাহুবল মডেল থানার এসআই সোহেল বলেন, গত ২৫ সেপ্টেম্বর সিএনজি চালক মাসুক মিয়াকে কে বা কারা ভাড়ায় নিয়ে যায়। পরে সোহেল মিয়াকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। আজ সকালে উপজেলার রামপুর গ্রাম থেকে থানা পুলিশকে খবর দিলে আমরা এসে লাশটি উদ্ধার করি। লাশটি পঁচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্ঠি হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  লাশে আঘাতের চিহৃ রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল