ছবি সংগৃহীত
হবিগঞ্জের লাখাই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন বন্দে আলী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর লাখাই থানায় যোগদান করেন।
এর আগে তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বন্দে আলী ময়মনসিংহ জেলার ফুলপুর থানা, মুক্তাগাছা ও শেরপুর সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জৈন্তা বার্তা / আরআর




