পাকিস্তানে শিয়া-সুন্নি সং ঘর্ষে নি হত ৪৬
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৭ PM

পাকিস্তানে শিয়া-সুন্নি সং ঘর্ষে নি হত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০২:৫৪:২৮ AM

পাকিস্তানে শিয়া-সুন্নি সং ঘর্ষে নি হত ৪৬

ছবি সংগৃহীত


পাকিস্তানে শিয়া ও সুন্নি সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় আট দিন আগে এই সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে ৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এলাকার রাস্তাঘাট, বাজার, স্কুল-কলেজ বন্ধ রয়েছে। সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে লাভ হয়নি। বিভিন্ন এলাকায় এখোনো গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।  

আঞ্চলিক সরকার উপজাতিদের স্থানীয় পরিষদ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। 

সাম্প্রতিক বছরগুলিতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনো সংঘর্ষে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে।

কুররম জেলাটি মূলত একটি পর্যটন এলাকা। পর্যটকদের জন্য এই জেলার বিভিন্ন এলাকায় হোটেল গড়ে উঠছে। জমির চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ছে জমি সংক্রান্ত বিরোধও। সাম্প্রতিক এই সংঘর্ষেরও মূল কারণও জমি বিরোধ।

পাকিস্তান হলো সুন্নি-প্রধান দেশ। এখানে মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ হলেন শিয়া মুসলিম। তারা অভিযোগ করেন, তাদের মাঝেমধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হতে হয়।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ