মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আ ট ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আ ট ক

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৫:৫২:৩২ পূর্বাহ্ন

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী আ ট ক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারী কে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টায় মাধবপুর থানাধীন মনতলা ফাঁড়ীর সামনে চেকপোস্ট বসিয়ে দুই নারী পাচারকারী কে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দ্বীন মুহাম্মদ সংঙ্গীয় ফোর্স নিয়ে মনতলা পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসায় ওই সময় একটি সিএনজি থামিয়ে তল্লাশি করলে দুই নারীর নিয়ন্ত্রণে থাকা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তখন ওই দুই নারীর মাদক দ্রব্য গাঁজা পাচারের দায়ে আটক করা হয় এবং গাঁজা পরিবহনকারী সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। আটককৃত মাদক পাচারকারী হল, বিজয়নগর উপজেলার পত্তন ইউপির কেশবপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০), বিষ্ণুপুর ইউপির ছত্তরপুর গ্রামের জহর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০) কে আটক করা হয়।

মাধবপুর থানার অফিসার আব্দুল আল-মামুন তথ্য নিশ্চিত করে জানান, আটক দুই নারী মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল