তারেক জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে বিএনপির গণসমাবেশ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

তারেক জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে বিএনপির গণসমাবেশ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৫:৫৬:০৩ পূর্বাহ্ন

তারেক জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে বিএনপির গণসমাবেশ

ছবি: নিজস্ব


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্র মূলক মামলা দ্রুত প্রত্যাহার চেয়ে গণ সমাবেশ করেছে মাধবপুর পৌর ও উপজেলা  বিএনপি অঙ্গ-সংগঠন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর বাস টার্মিনালে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১১ টি ইউনিয়ন থেকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশ গ্রহন করেন।উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে ও মোস্তফা কামাল বাবুলের সঞ্চালনায় গণ সমাবেশে বক্তব্য রাখেন, সেক্রেটারি হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, সহ সভাপতি সৈয়দ জাবেদ সহ সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক হুসাইন মোঃ রফিক,সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবু্ুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন,পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সম্পাদক আলা উদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পদক হাজী ফিরোজ, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, লুৎফর রহমান খান,যুবদল সভাপতি এনায়েত উল্লাহ, কবির খান চৌধুরী, পৌর যুবদল সভাপতি জনি পাঠান, সম্পাদক এমদাদুল হক সুজন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক হাজী রাসেল  ও ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া সহ দলের সহযোগী নেতৃবৃন্দ।

এসময় গণ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী পতিত আওয়ামীলীগ সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে বিএনপিকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে দলের কান্ডারি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জনগণের কাছ থেকে দুরে রেখেছে।বিএনপি ও ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। তাই বর্তমান অন্তর্বতীকালীন বিএনপির জোর দাবি অনতিবিলম্বে তারেক জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।দেশের জনগণ তারেক জিয়াকে যেকোন মূল্যে ফিরিয়ে আনবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল