‘এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন অনেকটা কলা গাছের ভেলার মতো’
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

‘এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন অনেকটা কলা গাছের ভেলার মতো’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৩:২০:২৭ পূর্বাহ্ন

‘এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন অনেকটা কলা গাছের ভেলার মতো’

ছবি: সংগৃহীত


জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।

এ সঙ্গীত শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ শরব থাকেন। সম্প্রতি এক পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন অনেকটা কলা গাছের ভেলার মতো।’

আসিফ আকবর লিখেছেন, ‘বাংলাদেশে যে কোন ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সব কিছু চলে, শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকিনা, অপেক্ষা করি ভাল সময়ের কখন কাজ করতে পারবো! শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা কলা গাছের ভেলার মত, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোন ব্যবস্থাই নাই।’

দিলশাদ নাহার কনার সাথে নতুন গান আসছে উল্লেখ করে বলেন, ‘জুলাই বিপ্লবের আগে পরে তিন মাস কেটে গেল। এখনও প্রাণ ফিরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সাথে অনেকদিন পরে গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই।’

শেষে তার ভাষ্য, ‘সঙ্গীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস। ভীষণ রকম ভালোবাসি- টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই- রিজভী ভাইয়ের প্রথম রসায়ন, সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে, আমারও ভাল লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাষ্ট্রী, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন, ভালবাসা অবিরাম।’

পোস্টের কমেন্ট বক্সে শেখ হাসিনার নামে ফেক পেজ থেকে কমেন্ট করেছে যে, ‘আমি আর বাংলাদেশে আসবো না।’ সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আসিফ মজা করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনে ফলস হলেও খবরটা খুশির।’

এদিকে শাহ আলম বাদশা নামে এক ভক্ত লিখেছেন, ‘আহ্ মনোয়ার হোসেন টুটুল ভাইয়ের সুরে আসিফ ভাইয়ের গান, শৈশবের কথা মনে পড়ে গেলো আসিফ ভাই। আসিফ আকবর, রাজীব আহমেদ, মনোয়ার হোসেন টুটুলের গান কয় নাম্বারে, ঐ গানটা আগে শুনতে হবে, অপেক্ষা করছি গানটির জন্য।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ