যুক্তরাষ্ট্রে হেলেনের আ ঘাতে ১২০ জনের মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে হেলেনের আ ঘাতে ১২০ জনের মৃ ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০১:৩৩:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে হেলেনের আ ঘাতে ১২০ জনের মৃ ত্যু

ছবি সংগৃহীত


হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১২০ জন ছাড়িয়েছে। এইসব মৃত্যুর এক তৃতীয়াংশই হয়েছে উত্তর ক্যারোলিনায়। হারিকেনে সৃষ্ট বন্যায় পশ্চিম উত্তর ক্যারোলিনার পুরো কমিউনিটি কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। অ্যাশেভিলের বাড়ি বুনকম্বে কাউন্টিতে কমপক্ষে ৪০ জন মারা গেছেন।

হেলেন ক্যাটাগরি চার হারিকেন হিসেবে বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় আঘাত হানে। এটি এখন দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝড় এবং বন্যায় অঞ্চলটির বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন রাজ্যে ২০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মোবাইল ফোনের টাওয়ারগুলো অকেজো হয়ে থাকায় শত শত মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। খবর এনবিসি

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড- র‍্যান্ডওয়েল জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে ৩৯ জন, দক্ষিণ ক্যারোলাইনা থেকে ২৫ জন, জর্জিয়া থেকে ১৭ জন, ফ্লোরিডা থেকে ১৪ জন, টেনেসি থেকে ৪ জন এবং ভার্জিনিয়া থেকে ১ জনের মরদেহ উদ্ধার করেছেন। এই সংখ্যা ৬শ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।  

প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহের শেষের দিকে উত্তর ক্যারোলিনা সফরের পরিকল্পনা করছেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী