লেবাননের বাংলাদেশিদের জরুরি বার্তা দিলো দূতাবাস
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

লেবাননের বাংলাদেশিদের জরুরি বার্তা দিলো দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০১:৩৮:২৮ পূর্বাহ্ন

লেবাননের বাংলাদেশিদের জরুরি বার্তা দিলো দূতাবাস

ছবি সংগৃহীত


লেবাননে অবনতিশীল পরিস্থিতির কারণে আপাতত বৈরুতে বাংলাদেশ দূতাবাস কনস্যুলার ও কল্যাণ সেবা দিতে পারবে না। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি নোটিশে এই বার্তা জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেবাননে উদ্ভূত ক্রম অবনতিশীল পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বৈরুতের বাংলাদেশ দূতাবাস (কনস্যুলার ও কল্যাণ) সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭- এ যোগাযোগ করে সেবা গ্রহণ করা যাবে।

এছাড়া, অনিয়মিত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণের আবেদন গ্রহণ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানিয়েছে দূতাবাস।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী