ইরানের ক্ষে পণাস্ত্র হা মলায় গাজাবাসীর উল্লাস
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ইরানের ক্ষে পণাস্ত্র হা মলায় গাজাবাসীর উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০১:৪১:৩২ পূর্বাহ্ন

ইরানের ক্ষে পণাস্ত্র হা মলায় গাজাবাসীর উল্লাস

ছবি সংগৃহীত


রাতে আকাশ আলো করে ইরানের একেকটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে। এর আঘাত থেকে বাঁচতে ইসরায়েলিরা যখন মাটির নিচের টানেলে তখন হামলা উদযাপন করছেন গাজাবাসী। ধ্বংসাত্মক এই অস্ত্রের ঝলকানিতে তাদের বুকে যেন নতুন সাহস ভর করেছে।

ভিডিওর শুরুতেই দেখা যায়, ঝুঁকিপূর্ণ একটি স্থান থেকে ছুটতে থাকা ক্ষেপণাস্ত্রের ঝাঁকের দিকে নজর রাখছেন একজন ফিলিস্তিনি। পাশ থেকেই ভেসে আসে উল্লসিত এক কণ্ঠস্বর। যিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি।

হামলার সময় ঘরে বসে থাকেনি গাজার শিশুরাও। যে ইসরায়েলের জন্য তারা ঘরছাড়া, সেই ইসরায়েলের ভূখণ্ডে চালানো হামলার দৃশ্য দেখতে তাই তো হাসপাতালের গেটের ওপর ভিড় জমিয়েছিল এসব কচিকাঁচা।

ইরানের এই হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার সড়কে নেমে এসেছিলেন নারীরা। হিজাবে ঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই ঘরে থাকেনি গাজার সাহসী যুবকরা। তাদের উল্লাসের মাত্রাটাও ভিন্ন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলি গুপ্তহত্যার প্রতিশোধ নিতে এই হামলা। তবে পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী