বাহুবলে জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বাহুবলে জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৬:২৮:৩৮ পূর্বাহ্ন

বাহুবলে জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিরাতুন্নবী সা. উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জের বাহুবল উপজেলা শাখার আয়োজনে  সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার বাহুবল বাজারে অনুষ্ঠিত এই সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডাঃ সিরাজুল ইসলাম।

যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেক, সাবেক থানা শিবির সভাপতি মোস্তফা আল হোসাইন ও শিবির সাবেক জেলা সভাপতি হাফেজ মিজানুর রহমান।

সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সহকারী জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমদ,  সহকারী সেক্রেটারী কাজী আব্দুর রউফ বাহার, হবিগঞ্জ জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আশরাফ আলী, হবিগঞ্জ জেলা শিবির সভাপতি রবিউল হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল প্রমুখ৷

মাহফিলে নাশিদ পরিবেশন করেন সিলেট দিশারী শিল্পীগোষ্ঠী ও হবিগঞ্জের খোয়াই সাংস্কৃতিক সংসদের শিল্পীগোষ্ঠীরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল