গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ AM

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৩:০০:৪৪ AM

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা

ছবি সংগৃহীত


সর্বাধিক ব্যবহৃত গুগলের তৈরি ওয়েব ব্রাউজার ক্রোম এবার হ্যাকারদের টার্গেটের শিকার হয়েছে। সম্প্রতি গুগল ক্রোমের পুরনো ভার্সনে বেশকিছু দুর্বলতা খুঁজে পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)।

হ্যাকারের হামলার শিকার থেকে নিজেদের রক্ষা করতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, যেসব ব্যবহারকারী ক্রোমের ১২৯.০.৬৬৬৮.৭০/.৭১. ভার্সনের আগের সংস্করণ ব্যবহার করছেন, তারা দ্রুত এটি আপডেট করে নেন। কারণ, গুগল ক্রোমের পুরনো ভার্সনে এতটাই দুর্বলতা রয়েছে যে কোনো সময় এতে হ্যাকাররা হামলা করতে পারে। ফলে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

হামলার ধরনের বিষয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, নিরাপত্তার দুর্বলতা ব্যবহার করে হ্যাকাররা প্রথমে বিশেষভাবে তৈরি একটি অনুরোধ বার্তা পাঠাবে। কম্পিউটার-ল্যাপটপের সিস্টেমে এটি চলে এলেই ডিনায়াল-অফ-সার্ভিস বা ডসের ওপর আক্রমণ চালাতে পারবে সাইবার অপরাধীরা। তারা একবার হামলা চালাতে পারলে সমস্ত ক্রোম বাউজার ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে চলে যাবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক