সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, আজও হতাহত বহু ইসরায়েলি সেনা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, আজও হতাহত বহু ইসরায়েলি সেনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৮:২৯:০৭ পূর্বাহ্ন

সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, আজও হতাহত বহু ইসরায়েলি সেনা

ফাইল ছবি


টানা দ্বিতীয় দিনের মতো লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলের সেনারা। গতকাল বুধবার হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ৮ সেনা নিহত হয়। আজ বৃহস্পতিবারও তাদের বহু সেনা হতাহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সীমান্তে ইসরায়েলের গোলানি ব্রিগেডের সেনাদের ওপর বিস্ফোরণ ঘটিয়েছে হিজবুল্লাহ। যা স্থল হামলায় নিয়োজিত ইসরায়েলের অন্যতম একটি চৌকস ব্রিগেড।

আলজাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েল গত দুই সপ্তাহে ধরে বিমান হামলার মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করছে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে তারা বিজয়ী হচ্ছে। কিন্তু স্থল হামলা চালাতে গিয়ে ‘বাস্তবতা’ টের পাচ্ছে। কারণ বিমান হামলা আর আকাশ হামলা পুরোপুরি ভিন্ন।

এমনকি যুদ্ধক্ষেত্রে যাওয়া প্রত্যেক ইসরায়েলি সেনা এটি জানেও হামাস আর হিজবুল্লাহ এক নয়। হিজবুল্লাহ হামাসের যে অনেক শক্তিশালী এবং লড়াই করার প্রশিক্ষিত বাহিনী।—  জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার সাংবাদিক স্টেফানি ডেক্কার বলেছেন, ইসরায়েলি সেনাদের হতাহত হওয়ার বিষয়টি যদি ঘটতে থাকে এবং তাদের অনেক সেনা নিহত হতে থাকে। তাহলে সাধারণ ইসরায়েলিদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার চিন্তাভাবনা বদলে যাবে।

এদিকে গতকাল বুধবার প্রথমবারের মতো লেবাননের ভেতর ঢোকার চেষ্টা করে ইসরায়েলি সেনারা। তারা ভেবেছিল গাজার মতো লেবাননেও সহজে ঢুকে যেতে পারবে। কিন্তু প্রথমদিনই হিজবুল্লাহর যোদ্ধাদের হাতে হতাহতের শিকার হয় তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা