ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি আতংকে ব্যবসায়ীরা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি আতংকে ব্যবসায়ীরা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৯:৪০:০৪ পূর্বাহ্ন

ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি আতংকে ব্যবসায়ীরা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজার শহরের আশা এনজিওতে ডাকাতি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি সংঘঠিত হয়েছে এখন পর্যন্ত চুরি থামছে না। পুলিশ টহল জোরদার করলেও চোরের দল প্রতিদিন শহরের কোনো না কোনো দোকানে হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। এর পরও পুলিশ চুরি ও ডাকাতির সাথে জড়িতদের আটকাতে পারছে না।

সোমবার (৮ অক্টোবর) রাত ৩টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কোনো এক সময় শহরের পৌরসভা এলাকার শ্রীমঙ্গল সড়কের জিসান ভ্যারাইটিজ ষ্টোর ও বিছমিল্লাহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে দু:সাহসিক চুরি হয়। চোরের দল নগদ টাকাসহ দামি সিগারেট সহ মূল্যবান জিনিস নিয়ে যায়। তবে সিসি ক্যামেরা না থাকায় চোরের দল নিরাপদে চলে যায়।

খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ব্যবসায়িরা এ ভাবে একের পর চুরি হতে থাকলে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে নামার হুশিয়ারী দেন।

প্রসঙ্গত, এর আগে শহরের কাজিরগাও এলাকায় অবস্থিত আশা এনজিওতে ডাকাতি ও থানার সামনে সুবাসের লন্ডিতে রহস্যজনক চুরি হয়। এ ছাড়া বেশ কয়েকটি মোটর সাইকেল, দোকান ও বাসা-বাড়িতে চুরি হয়। কিন্তু  প্রশাসন নীরব ভুমিকা পালন করছে বলে জানান ভুক্তভোগীরা।

সচেতন মহলের দাবি একের পর এক চুরি হলে শহরে আইন শৃংখলা অবনতির শংকা রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, প্রতিরাতেই টহল জোরদার রয়েছে। পুলিশ কাজ করছে। অচিরেই চোরদের আইনের আওতায় আনা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪