রাজনগরে জরায়ু মুখ ক্যান্সার প্র*তিরোধের ‘এইচপিভি’ টিকা ক্যাম্পেইন উপলক্ষে সভা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

রাজনগরে জরায়ু মুখ ক্যান্সার প্র*তিরোধের ‘এইচপিভি’ টিকা ক্যাম্পেইন উপলক্ষে সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১০:১৫:৫৬ পূর্বাহ্ন

রাজনগরে জরায়ু মুখ ক্যান্সার প্র*তিরোধের ‘এইচপিভি’ টিকা ক্যাম্পেইন উপলক্ষে সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের রাজনগরে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন’ (এইচপিভি টিকা) ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে শিগ্রই। ক্যাম্পেইনে বিদ্যালয়গামী পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং বিদ্যালয় বহির্ভূত ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীদের বিনামূল্যে এক ডোজ 'এইচপিভি' টিকা দেওয়া হবে।

এ উপলক্ষে বুধবার দুপুরে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কো-অর্ডিনেশন সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) প্রভাল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মোহাম্মদ নিয়ামত উলাহ, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাদেকুল আমিন ভ‚ইয়া, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের মাওলানা এনামুল হক, রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিছ আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের প্রাতিনিধি বুরহান উদ্দিন প্রমুখ।

সভায় জানানো হয়, জরায়ু মুখ ক্যান্সার বাংলাদেশের মহিলাদের ক্যান্সারজনিত মৃত্যুর ২য় সর্বোচ্চ কারণ। এ টিকার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধযোগ্য। এই জরায়ু মুখ ক্যাসার থেকে বাঁচতে এই ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার থাকা জরুরী। এজন্য বিদ্যালয়গামী পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং বিদ্যালয় বহির্ভ‚ত ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীদের অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয় সভায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪