১৮ দিনেও বাড়ি ফিরেনি হবিগঞ্জের শাওন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ AM

১৮ দিনেও বাড়ি ফিরেনি হবিগঞ্জের শাওন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ১০:২৮:১৭ AM

১৮ দিনেও বাড়ি ফিরেনি হবিগঞ্জের শাওন

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে গত ১৮ দিন ধরে এক যুবক নিখোঁজ রয়েছেন। রোববার (২৭ আগষ্ট) রাতে শাওনের স্ত্রী বাদী হয়ে এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। নিখোঁজ ব্যক্তির নাম, মাহবুব আলম শাওন (৩৭) । তিনি পৌরসভার শরীফ নগর গ্রামের মৃত কামাল মিয়ার পুত্র।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ১৪ বছরের পূর্বে মাহবুব আলম শাওনের সাথে রোজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়শই শাওন নেশাগ্রস্থ হয়ে বাসায় ফিরতো। এছাড়াও প্রায় সময় ২-৩ দিন বাসায় ফিরতো না। বিগত ৯ আগষ্ট বিকাল আনুমানিক ৩টায় শাওন তার ব্যবহৃত লাল রঙ্গের টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল নিয়ে বের হয়ে, আর বাসায় ফিরেন নি। দুইদিন পর রোজিনা শাওনের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে নাম্বারটি বন্ধ দেখায়। আরও কিছুদিন অতিবাহিত হলে রোজিনার মনে শঙ্কা দেখা দেয়। এরপর রোজিনা শাওনের স্বজনদের বিষয়টি অবগত করে রোববার (২৭ আগষ্ট) রাতে আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

রোজিনা আক্তার জানান, প্রায় সময় সে দুই-তিনদিন বাসায় ফিরতেন না।কিন্তু গত ৯ আগষ্ট বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী বলেন, শাওনের স্ত্রী একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।বিষয়টি আমরা তদন্ত করছি। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী