পূজা উদ্বোধনে গিয়ে ট্রলকারীদের উদ্দেশ্যে যা বললেন রচনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৭ AM

পূজা উদ্বোধনে গিয়ে ট্রলকারীদের উদ্দেশ্যে যা বললেন রচনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৫:০৩:৪০ AM

পূজা উদ্বোধনে গিয়ে ট্রলকারীদের উদ্দেশ্যে যা বললেন রচনা

ছবি: সংগৃহীত


ওপার বাংলার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠান দিয়ে সাম্প্রতিক সময়ে এই নামেই বেশি পরিচিত ছিলেন। নেটিজেনদের কাছেও বেশ প্রশংসিত হয়েছেন। তবে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রচনার নাম ঘোষণা হওয়ার পর থেকে নানান কারণে তীব্র ট্রোলিং-এর শিকার হয়েছেন তিনি। 

কিছুদিন আগেই তিনি হুগলির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে সমস্ত কিছু ঘুরে দেখার পর, স্থানীয়দের অভাব অভিযোগ শোনার পর ফিরতি পথে কেনাকাটাও করেন। স্থানীয় চাষিদের থেকে ওল কেনেন রচনা। 

তার ওল কিনে বাড়ি ফেরার ছবি উঠে এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই তীব্র ট্রোলের মুখে পড়েছিলেন সাংসদ, অভিনেত্রী। আর এবার পুজো উদ্বোধনে নিয়ে সেই ট্রলিং নিয়েই মুখ খুললেন রচনা।

এদিকে হুগলির চুঁচুড়ায় পূজা উদ্বোধনে গিয়েছিলেন রচনা ব্যানার্জি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওল কেনা ও খাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বলাগড়ের সেই ওল খুবই ভালো ছিল, একটুও গলা ধরেনি।’

ট্রলকারীদের উদ্দেশ্যে অভিনেত্রীর ভাষ্য, ‘গরিব চাষীরা সবজি বিক্রি করছিলেন। চলার পথে দেখেছিলাম, তাই কিনেছিলাম। তবে এটা নিয়েও কম চর্চা হয়নি। যারা ট্রল করেছে ওসব সয়ে গিয়েছে, গায়ে মাখি না।’

পূজা উদ্বোধনে গিয়ে রচনা বলেন, ‘এবার পূজা ছোট হয়ে গিয়েছে। অষ্টমী-নবমী একদিনে পড়েছে। কলকাতার বাড়িতে পূজা হচ্ছে, সেখানে বন্ধুবান্ধবের সঙ্গে পূজা কাটানোর ইচ্ছে আছে।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব