ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় চার বছরে ধরে রয়েছেন একই স্টেশনে ট্রাফিক ইন্সপেক্টর টিআই (শহর ও যানবাহন) অমিতাভ শেখর চৌধুরী। তার পছন্দের কেউ বদলি হলে, তিনি রেখে দেন নিজের কাছে।
তিনি করছেন না নিয়মিত ডিউটি, সড়কে দেখা যায়নি পোশাক পড়ে ডিউটি করতে। তার যোগদানের পর থেকে ৪জন টিআই এর বদলি হয়ে চলে গিয়েছে অন্যান্য স্টেশনে। কিন্তু তিনি রয়ে যায় অদৃশ্য ক্ষমতায়।
অফিস সহকারী (মুন্সি) ট্রাফিক কনস্টেবল মিরাজ হোসেনকে দিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছেন তিনি। শুধু তাই নয় টিআই এর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন কনস্টেবল মিরাজ হোসেন। টিআই এর সরকারি গাড়ি দিয়ে কনস্টেবল মিরাজের ঘুরাঘুরি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রসাশন ও অর্থ) সুদর্শন কুমার রায় এর স্বাক্ষরিত গত ৬ জুন ২০২৪ইং তারিখে কনস্টেবল মিরাজ হোসেনকে মৌলভীবাজার সদর কোর্টে জনস্বার্থে বদলি আদেশ দেওয়া হয়। বদলীর তারিখ হইতে ১০ তারিখের মধ্যে বদলীকৃত ইউনিটে যোগদান করার কথা থাকলেও কনস্টেবল মিরাজ হোসেনকে তিনি রেখে দেন চাঁদাবাজি জন্য।
খোঁজ নিয়ে জানা যায়, তিনি এসব ক্ষমতা দেখাচ্ছেন সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এর এলাকায় অমিতাভের বাড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক মোটরসাইকেল আরোহী বলেন, আমার সাইকেলের কাগজাদি সাথে না থাকায় উপজেলার ভানুগাছ রোড এলাকায় ট্রাফিক পুলিশ আমার সাইকেল আটক করে থানায় যান। টিআই এর সাথে দেখা করলে তিনি ট্রাফিকের মুন্সির সাথে দেখা করতে বলেন। পরে মুন্সীকে দুই হাজার টাকা দিয়ে থানা থেকে সাইকেল নিয়ে যাই। তাছাড়া এরকম আরও অনেকই ভুক্তভোগী রয়েছেন।
ট্রাফিক ইন্সপেক্টর টিআই (শহর ও যানবাহন) অমিতাভ শেখর চৌধুরী বলেন, আমার এখনো চার বছর হয়নি। মিরাজ বদলি হয়েছে, সে হয়তো ১/২মাসের জন্য দরখাস্ত করেছে, দরখাস্থের পরিপ্রেক্ষিতে রয়েছে। সে হয়তো চলে যাবে। আমি ডিউটি করবো না কেন? আমিতো ডিউটি করি। কনস্টেবল কি টিআই এর সরকারী গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে এমন প্রশ্ন করলে তিনি বলেন. আমি ব্যবহার করি সরকারী গাড়ী, মিরাজ কিভাবে ব্যবহার করবে সরকারী গাড়ী? মিরাজ সে তার পার্সোনার (ব্যক্তিগত) গাড়ী ব্যবহার করে, সেতো সরকারী গাড়ী ব্যবহার করতে পারে না। চাঁদাবাদির বিষয়ে তিনি অস্বিকার করেন।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(প্রসাশন ও অর্থ) সুদর্শন কুমার রায় এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মিটিংয়ে আছি, আপনি অভিযোগটা পাঠিয়ে দেন। অভিযোগ দেখে বিষয়ে ব্যবস্থা নিবো।
জৈন্তাবার্তা / রহমান




