বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার জহরত আদিব
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার জহরত আদিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৮:০৭:৪৩ পূর্বাহ্ন

 বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার জহরত আদিব

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। 

তিনি শুক্রবার (১১ অক্টোবর) ও গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বৃহস্পতিবার জুড়ী উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, বিএনপি নেতা ময়িদ চৌধুরী, আব্দুল হাফিজ চৌধুরী, জুড়ী সেচ্ছাসেবক দলের নেতা দিবাকর দাস, শুভাস দাস, আব্দুল খালিক, মাসুক মেম্বার, সেলিম চৌধুরী, যুবদল নেতা হাসান, আমান, শামীমসহ জুড়ী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪