‘তনির বুড়া স্বামী মারা গেছে’ মনগড়া খবর ছড়াবেন না
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

‘তনির বুড়া স্বামী মারা গেছে’ মনগড়া খবর ছড়াবেন না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৯:২৮:০৬ পূর্বাহ্ন

‘তনির বুড়া স্বামী মারা গেছে’ মনগড়া খবর ছড়াবেন না

ছবি:সংগৃহীত


অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। অনেকেই আবার দাবি করেছেন, ব্যবসার প্রচারণা বৃদ্ধির জন্যই স্বামীর অসুস্থতা নিয়ে ‘নাটক’ করছেন তনি। 

বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার ভোরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই নারী উদ্যোক্তা। যেখানে তনি বলেছেন, কিছু ভিউ ব্যাবসায়ীর অত্যাচারে আমি বিরক্ত এবং মর্মাহত।

অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন, এখন ব্যাংককে সকাল ৬ টা বাজে। আমি আইসিইউ রুমের সামনে বসে পোস্টটা লিখছি, দয়াকরে আমি এবং আমার স্বামীকে নিয়ে কোনো প্রকার মিথ্যা সংবাদ প্রচার করবেন না। 

কয়েকটি শিরোনাম তুলে ধরে তনি লেখেন, ‘তনির বুড়া স্বামী মারা গেছে’, ‘টাকার জন্য চিকিৎসা হচ্ছে না তনির স্বামীর’, ‘ব্যাবসায়ীক পলিসি’, ‘মৃত্যুর খবর গোপন করছে’— ভিউয়ের আশায় এসব মনগড়া খবর ছড়াবেন না। 

উন্নত চিকিৎসার জন্য স্বামীকে দেশের বাইরে নিয়ে গেছেন উল্লেখ করে তনি বলেন, বাংলাদেশে তার চিকিৎসা আশানুরূপ ছিল না দেখে অনেক রিস্ক নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে আল্লার রহমতে এখানে নিয়ে আসতে পেরেছি। আমার স্বামী লাইফ সাপোর্টে, তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছি। সবকিছু আল্লাহতায়ালার হাতে, তিনি চাইলে সব সম্ভব, ডাক্তার উছিলা মাত্র।

তনি তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘আমি একজন আত্মবিশ্বাসী নারী।  আল্লার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। যুদ্ধ করে আমি অভ্যস্ত। তবে এটা জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। আমি বিশ্বাস করি, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব।’

যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে এই উদ্যোক্ত বলেন, ‘আপনাদের মত কিছু অযোগ্য লোকের ভিউ দরকার, আমার না! আমি নিজের যোগ্যতায় ব্যাবসা করি, ভিউয়ের জন্য না। মানুষ আমার এবং আমার পন্যের কোয়ালিটি এবং বেস্ট প্রাইস দেখে কেনাকাটা করে, আমার চেহারা দেখে নয়।’

সবশেষ তনি বলেন, আমার প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করে। অনেক পরিবার জড়িত। আমাদের একটা নির্দিষ্ট  চলমান গতি আছে। আমার স্টাফরা সবাই মিলে আমার অনুপস্থিতিতে আপ্রাণ চেষ্টায় ব্যাবসা সামাল দিচ্ছে।  পারলে উৎসাহ দিয়েন, না পারলে আজেবাজে কথা বলবেন না,  আল্লাহতায়ালা আপনাদের হেদায়েত দান করুণ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার