পূজা মণ্ডপে অন্তঃসত্ত্বা কোয়েলের প্রার্থনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ AM

পূজা মণ্ডপে অন্তঃসত্ত্বা কোয়েলের প্রার্থনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ১০:৪৯:৩১ AM

পূজা মণ্ডপে অন্তঃসত্ত্বা কোয়েলের প্রার্থনা

ছবি:সংগৃহীত


হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সব বিভেদ ভুলে প্রতিবছরই এ উৎসবে মেতে ওঠেন বলিউড-টালিউড তারকারা। এবার দেবীপক্ষের প্রথম দিনেই আসন্ন মাতৃত্বের সুখবর প্রকাশ্যে আনেন  টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আর সপ্তমীর সকালে ভক্ত-অনুরাগীদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

গত ৩ অক্টোবর দ্বিতীয়বার মা হতে চলার সুখবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন কোয়েল।

সামাজিকমাধ্যমে তিনি লিখেছিলেন— ‘পরিবার বড় হতে চলেছে। খুব শিগগির কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’ এরপর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেত্রী।

এদিকে সপ্তমীতে বাড়ির দুর্গামণ্ডপে দেখা গেছে কোয়েল মল্লিককে। ভক্ত-অনুরাগীদের উদ্দেশে শারদীয়ার বিশেষ শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি। পূজার দিনগুলো বাড়ির আয়োজনে ব্যস্ততার মধ্যেই কাটবে তার। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে এমনটা স্পষ্ট।

সপ্তমীতে অভিনেত্রীর পরনে দেখা গেছে গোলাপি শিফন শাড়ি। হাতে ছিল সোনার বালা, কপালে টিপ ও হালকা রূপটান।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে কোয়েল মল্লিক বলেছেন— ‘শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সবাইকে। বড়দের আমার প্রণাম। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। পূজা দারুণ কাটুক। আনন্দে থাকুন, ভালো থাকুন। দারুণ ভূরিভোজ হোক, সঙ্গে ঠাকুর দেখা।’

সেই সঙ্গে প্রতিমার দিকে নির্দেশ করে এ অভিনেত্রী বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করি, যাতে সবার মনস্কামনা পূর্ণ হয়। ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।’

কোয়েলের শুভেচ্ছাবার্তায় আপ্লুত তার ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন— ‘আপনারও পূজা ভালো কাটুক।’

আরেকজন লিখেছেন— ‘কোয়েল বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র নারী সুপারস্টার।’

আরেক ভক্ত লিখেছেন— ‘আপনিও খুব ভালো থাকুন। ঈশ্বর আপনার সন্তানদের ভালো রাখুন।’

এদিকে মেয়ের সুখবরে খুশি বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকও। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেছেন, ‘খুব ভালো খবর এটা। আমি আবারও দাদু হচ্ছি।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব