পূজার মণ্ডপে দুর্ঘটনার শিকার কাজল!
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ AM

মুম্বাইতে মুখোপাধ্যায় বাড়ির পূজা বেশ জনপ্রিয়

পূজার মণ্ডপে দুর্ঘটনার শিকার কাজল!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৭:২৬:৩৩ AM

পূজার মণ্ডপে দুর্ঘটনার শিকার কাজল!

ছবি:সংগৃহীত


শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উদযাপনে ব্যস্ত তারকারাও। আজ চতুর্থ দিনে পালিত হচ্ছে মহানবমী। এদিন দেবীদুর্গার মহা আরতি করা হয়। ঠাকুরকে বরণ করতে গিয়ে এদিন মণ্ডপে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কাজল।

কাজল ঠাকুর বরণ শেষে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার সময় পাশ থেকে তার বোন তানিশা তাকে ধরে রক্ষা করেন।

সারা বছর বলিউড অভিনেত্রী হিসেবে কাটলেও পূজার কিছুদিন আগে থেকেই একেবারে বাড়ির মেয়ে হয়ে যান। এবারও তার ব্যতিক্রম হয়নি। পূজার দিনগুলো মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়িতেই কাটছে কাজলের। 

মুম্বাইয়ের সবচেয়ে পুরানো এবং অভিজাত পূজা এই মুখোপাধ্যায় বাড়ির পূজা। তারকাদের উপস্থিতি এই পূজায় তো দেখা যায়ই, পাশাপাশি বাড়ির একাধিক সদস্যও বলিউডের প্রথমসারির তারকা। প্রতিবার সেখানে দেখা যায় তনুজা, কাজল, রানি মুখোপাধ্যায়দের।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব