বড়লেখায় নিসচার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সচেতনতামূলক প্রচারাভিযান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বড়লেখায় নিসচার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সচেতনতামূলক প্রচারাভিযান

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৯:০৬:১১ পূর্বাহ্ন

বড়লেখায় নিসচার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সচেতনতামূলক প্রচারাভিযান

ছবি: সংগৃহীত


প্রতিবারের মতো এবারও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় এবং সচেতনতামূলক প্রচারাভিযান করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ ১২ তম দিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়, সচেতনতা মূলক প্রচারাভিযান ওশুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব মো. জমির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যকরী সদস্য এহসান আহমদ, আফজাল হোসেন রুমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় হাটবন্দ পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন দেবনাথ, পুরোহিত তপন চৌধুরী, সহ-সভাপতি অরুণ নাথ, সাধারণ সম্পাদক লিটন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ পাল, সহ-অর্থ সম্পাদক খোকন পাল, ধনঞ্জয় নাথ, সদস্য বিষ্ণু দেব নাথ, খোকন কুন্ডু। নিউ সমনবাগ পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ কালোয়ার, সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাওতাল, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত রবিদাসসহ অন্যান্য মণ্ডপের উদযাপন কমিটি ও দর্শনার্থীদের সাথে সচেতনতা বিষয়ে মতবিনিময় ও প্রচারণা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে