মৌলভীবাজারের বড়লেখা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১১:০১:২৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারের বড়লেখা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। এর আগে বিকেলে শাহবাজপুর বাজারে আনন্দ র‍্যালি বের করা হয়।

কর্মী সভায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল হালিম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা হিমেল চৌধুরী,  ইউনিয়ন ছাত্রদলের  সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক জুবায়ের মাহমুদ সুলতান, কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য দেন আসিফ খান, সারোয়ার হোসেন রাহিম, ছাত্রনেতা সাইনুল ইসলাম, স্কুল ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য দেন মাহমুদুল হাসান শাফি। সভায় বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ছাত্রদলের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলেন, দলকে এগিয়ে নিতে হলে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হতে হবে। আরও সুসংগঠিত হতে হবে। নতুন বাংলাদেশ বির্নিমাণে ছাত্রদলকে কাজ করতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে