ওষুধ আনতে গিয়ে নি খোঁ জ দুই দিন পর মিললো বৃদ্ধের লা শ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

ওষুধ আনতে গিয়ে নি খোঁ জ দুই দিন পর মিললো বৃদ্ধের লা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১২:৫৫:৩৮ অপরাহ্ন

ওষুধ আনতে গিয়ে নি খোঁ জ দুই দিন পর মিললো বৃদ্ধের লা শ

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় ওষুধ আনতে গিয়ে নিখোঁজের ২ দিন পর জরি মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম। তিনি জরি মিয়ার পরিবারের বরাত দিয়ে জানান, জরি মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ফার্মেসি থেকে ওষুধ আনতে বাড়ি থেকে স্থানীয় বাজারে যান। এরপর তিনি আর বাড়ি যাননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও পাওয়া যায়নি।

এসআই আব্দুল আলীম আরও জানান, নিখোঁজের ২ দিন পর শনিবার বিকাল ৫টার দিকে ইটাছড়া খালে জরি মিয়ার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে রাতে তার লাশ উদ্ধার করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫